শিক্ষার্থীদের অ্যাপ

ধারের আবেদন, কিস্তির হিসাব আর স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ — সবই এক জায়গায়। ‘দান নয়, ধার’-এর সদস্য যেকোনো শিক্ষার্থীর জন্য।

দান নয়, ধার শিক্ষার্থীদের জন্য
অ্যাপ ডাউনলোড করুন

অ্যান্ড্রয়েড · সংস্করণ 1.0.0 · 69 MB · বিনামূল্যে

আপনি কম্পিউটার বা আইফোন থেকে দেখছেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য — ফোন থেকে এই ঠিকানায় গিয়ে ডাউনলোড করুন, অথবা ফাইলটি নামিয়ে ফোনে পাঠিয়ে নিন।

ইনস্টল করার সময় যা দেখবেন
  1. ফাইলটি ডাউনলোড হলে সেটিতে চাপ দিন।
  2. ফোন জিজ্ঞেস করবে এই উৎস থেকে ইনস্টলের অনুমতি আছে কি না — “অনুমতি দিন” বা “Allow” চাপুন। এটি স্বাভাবিক; প্লে স্টোরের বাইরের যেকোনো অ্যাপের ক্ষেত্রেই ফোন এটি জিজ্ঞেস করে।
  3. তারপর “ইনস্টল” চাপুন। এটুকুই।

অ্যাপটি আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই আসছে এবং ‘দান নয়, ধার’-এর নামে ডিজিটালি স্বাক্ষরিত। গুগল প্লেতে প্রকাশের কাজ চলছে; সেটি হয়ে গেলে আপডেট আপনাআপনি আসবে।

ইনস্টলের পর

অ্যাপ খুলে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন, তারপর নিজের তথ্য দিয়ে সদস্য হিসেবে নিবন্ধন করুন। একজন স্বেচ্ছাসেবক তা যাচাই করলে আপনি আবেদন করতে পারবেন।

সাহায্য দরকার?

ফোন: ০১৭১১৭০৩১৫৩
ইমেইল: dannoydhar@gmail.com