স্পন্সর কোম্পানি যেভাবে উপকৃত হয়

বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠানগুলি তাদের পণ্যের প্রসার ও ব্র্যান্ড ভ্যালু তৈরির জন্য বিভিন্ন ইভেন্টে স্পন্সর করে থাকে — বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, কনসার্ট, জাতীয় দিবস, খেলাধুলা। বেশিরভাগ ইভেন্টেই কোম্পানি খুব অল্প সময়ের জন্য কাভারেজ পায়: কনসার্ট শেষ হওয়ার সাথে সাথেই প্রচারের সুযোগ শেষ হয়ে যায়।

পার্থক্যটা এখানেই। ‘দান নয়, ধার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি অলাভজনক ও কল্যাণকর প্রতিষ্ঠান, যা সম্পূর্ণভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে স্পন্সর করলে কোম্পানির নাম আজীবন থাকে।

যা যা করা হয়

  1. প্রচারণার অংশ হিসাবে স্পন্সর কোম্পানির নাম আজীবন ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
  2. ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানানো হবে, যা পণ্য প্রচারে সহায়তা করবে।
  3. স্পন্সরের পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে পেইড ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারে অংশ নেওয়া হবে (খরচ কোম্পানির)।
  4. সকল হিসাব ওয়েবসাইটে থাকা সত্ত্বেও স্পন্সর কোম্পানি অর্থের সঠিক ব্যবহার খতিয়ে দেখতে পারবেন।
একটি শর্ত। জেনে-বুঝে অবৈধ পণ্য তৈরি করেন বা ক্রেতাকে প্রতারিত করেন এমন কোনো কোম্পানির স্পন্সর গ্রহণ করা হয় না।

স্পন্সর করতে চাইলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সাথে আলোচনা করুন — মোঃ রকিবুল হোসেন, ০১৭১১৭০৩১৫৩।

স্পন্সরের শর্তাবলী দেখুন স্পন্সরদের তালিকা