দান নয়, ধার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সুদমুক্ত ধার। স্বেচ্ছাশ্রমে পরিচালিত, পরিচালন ব্যয় শূন্য।
কীভাবে ধার নেবেন
- অ্যাপে অ্যাকাউন্ট খুলুন। এনআইডি ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের দুই পাশের ছবি লাগবে।
- একজন স্বেচ্ছাসেবক বেছে নিন এবং তাঁর সঙ্গে নিজে যোগাযোগ করুন — তিনিই আপনার আবেদনের জন্য সুপারিশ করবেন।
- ধারের আবেদন করুন: কত টাকা, কী কারণে, আর কীভাবে ফেরত দেবেন।
- অনুমোদন হলে চেক বা ব্যাংকের মাধ্যমে টাকা পৌঁছে যাবে।
কীভাবে পরিশোধ করবেন
- প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কিস্তি পাঠান — মোট ছয় কিস্তি।
- নিচের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান।
- স্লিপ বা লেনদেনের মেসেজের ছবি তুলে অ্যাপে জমা দিন।
- একজন স্বেচ্ছাসেবক যাচাই করে কিস্তিটি পরিশোধিত হিসেবে চিহ্নিত করবেন।
ব্যাংক হিসাব
অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা
একাউন্ট নাম: দান নয়-ধার
একাউন্ট নম্বর: ০২-০০০২০৩২১৬৪৯
রাউটিং ০১০২৬২২৬৭ · SWIFT AGBKBDDH
যোগাযোগ
ফোন: ০১৩২০-৩০০-৫৫৫
ইমেইল: dannoydhar@gmail.com
ওয়েবসাইট: dannoy-dhar.org
সুদমুক্ত, শতভাগ।
যত টাকা নেবেন, ঠিক তত টাকাই ফেরত দেবেন। এই ধার কেবল বর্তমান শিক্ষার্থীদের জন্য।